Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / তিস্তাকে বাঁচাতে হবে,আমরা তিস্তার পানির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি: মির্জা ফখরুল

তিস্তাকে বাঁচাতে হবে,আমরা তিস্তার পানির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি: মির্জা ফখরুল

2026-02-08  Surjalok Desk  144 views
img-1980.jpeg
 
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ 
 
আমরা তিস্তার পানির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পানি বণ্টনের ব্যাপারে আমাদেরকে এখন পর্যন্ত কোনো সুরাহা দিতে পারেনি-জাগো বাহে তিস্তা বাছাই ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মির্জা ফখরুল।
 
শনিবার ৭ ফেব্রুয়ারি বিকেলে ঠাকুরগাঁও শহরের একটি কমিউনিটি সেন্টারে আসাদুল হাবিব দুলুর রচিত ‘জাগো বাহে তিস্তা বাছাই’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইনে আছে অবশ্যই প্রয়োজনমতো পানি দিতে হবে। তারা দেয়নি বরং এটা নিয়ে আমরা যখন কথাবলি তখন ভারত সরকার পশ্চিমবঙ্গের সরকারকে দোষারোপ করে এড়িয়ে গেছে। তিস্তাকে বাঁচাতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে।
 
মির্জা ফখরুল বলেন, ভারত থেকে যদি আমরা সঠিক হিসেবে পানি পেতাম তাহলে তিস্তা এভাবে মরে যেত না। তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হয়েছে। আমাদের দলেও আলোচনা হয়েছে। আমরা মনে করি এটি মহাপরিকল্পনার মধ্যে নিয়ে আশপাশের মানুষের যেন জীবন জীবিকা সুন্দর করা যায়। সহজ করা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে।
এজন্য নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থে আন্দোলনকে আরো বেগবান করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপি সভাপতি পয়গাম আলী বিভিন্ন স্তরের আমন্ত্রিত  অতিথিরা। 

Share: