Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / ঠাকুরগাঁওয়ে প্রবাসী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র ও কোরআন শরিফ বিতরণ

ঠাকুরগাঁওয়ে প্রবাসী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র ও কোরআন শরিফ বিতরণ

2026-01-07  Surjalok Desk  186 views

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ 

ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের স্বপ্ন "গরীব দুঃখী অসহায় মানুষের নেবে যত্ন" প্রতিপাদ্যে ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের উদ্যোগে প্রায় তিন শতাধিক শীতার্ত  মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও ২০ জন হাফেজদের মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে প্রায় ২ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে সংগঠনটি।

অনুষ্ঠানটি বুধবার (০৭ জানুয়ারি) বিকাল সাড়ে চার টায় যাদুরানি বাজার নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রবাসী সংগঠনের কার্যকরী উপদেষ্টা সৌদি প্রবাসী আনারুল ইসলাম,উপদেষ্টা দুবাই প্রবাসী কামাল হোসেন (ভিডিও কলে), উপদেষ্টা  মালোয়েশিয়া প্রবাসী আব্দুল মজিদ, কেন্দ্রীয় সভাপতি মালোয়েশিয়া প্রবাসী সোহেল রানা। অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সভাপতির পিতা মোঃ আব্দুস সাত্তার, সাবেক প্রবাসী শামীম রেজা, মেহেদি হাসান,সাবেক সভাপতি আব্দুল হালিম, রুবেল প্রবাসী, মহিলা বিয়ষক সম্পাদক সৌদি প্রবাসী সামিয়া আক্তার প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে ৩০জন প্রবাসীর পিতার মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।  উক্ত সংগঠনকি প্রতিষ্ঠালগ্ন ২০২১ সাল থেকে এখন পর্যন্ত জেলার অসহায় মানুষের কল্যাণে নানা ধরনের সহযোগীতার পাশাপাশি অসুস্থ অসহায় মানুষদের সু-চিকিৎসায় আর্থিক ভাবে সহযোগীতা করে আসছে।


Share: