Surjalok News

Header
collapse
Home / জাতীয় / স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

2026-02-18  Surjalok Desk  139 views
img-2512.jpeg

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ১১টার দিকে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

নতুন সরকার গঠনের পর প্রথম কর্মদিবস উপলক্ষে আজ দুপুরে তিনি সচিবালয়ে যাবেন। বিকেলে সেখানে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানা গেছে।

মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার পরপরই নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেন। বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।


 

এর মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রায় দুই দশক পর বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলো।


 

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে, আর জোটের শরিকরা পায় তিনটি আসন।


Share: