Surjalok News

Header
collapse
Home / জাতীয় / স্কুল বন্ধ, টানা ৩৮ দিনের ছুটি শিক্ষক-কর্মচারীদের

স্কুল বন্ধ, টানা ৩৮ দিনের ছুটি শিক্ষক-কর্মচারীদের

2026-02-18  Surjalok Desk  161 views
img-2519.jpeg

শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রমজান মাসে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হয়। নতুন সূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকবে এবং ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত।

২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে শিক্ষক-কর্মচারীরা কার্যত ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন।

এর আগে গত রোববার এক রিটের শুনানি শেষে পুরো রোজার মাস স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করা হলে স্থগিতাদেশ দেওয়া হয়, ফলে ছুটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান টানা পাঁচ দিন বন্ধ ছিল। গত সোমবার থেকে ক্লাস শুরু হলেও নতুন সিদ্ধান্তে আবারও স্কুল বন্ধ হচ্ছে।

অন্যদিকে মাদরাসাগুলো নির্বাচনী ছুটির মধ্য দিয়েই ঈদের ছুটি শুরু করেছে। মাদরাসার বর্ষপঞ্জি অনুযায়ী ২৮ মার্চ পর্যন্ত ছুটি থাকবে। কলেজগুলোতেও বুধবার থেকে ঈদের ছুটি শুরু হয়েছে এবং আগামী ২৯ মার্চ থেকে ক্লাস পুনরায় চালু হবে।


 


Share: