Surjalok News

Header
collapse
Home / জাতীয় / শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বড় সুখবর

শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বড় সুখবর

2026-02-19  Surjalok Desk  139 views
img-2536.jpeg

সরকারি কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ১০০ শতাংশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বর্তমানে তারা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের এ দাবি সম্পর্কে সরকার অবগত এবং বর্তমান মেয়াদেই তা বাস্তবায়নের জন্য কাজ চলছে।

তিনি জানান, নির্বাচনের আগে এমপিওভুক্তির জন্য আবেদন করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হবে। কোনো অনিয়ম বা ঘুষের অভিযোগ থাকলে সেটিও খতিয়ে দেখা হবে।

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া দ্রুত চালু করার কথাও জানান শিক্ষামন্ত্রী। একই সঙ্গে বেতন পেতে দেরি হলে তা পর্যবেক্ষণ করে দ্রুত পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।


Share: