ঝালকাঠির রাজাপুরের বাদুরতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল বারেক খান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (০২ জানুয়ারি) রাত ১০ টা ৩০ মিনিটের সময় কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের দক্ষিন চৌদ্দবোয়ালিয়া গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে বারেক খান ৩ পুত্র ও ১ ভাইসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটের সময় তার নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।