Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / আচরণ বিধি লঙ্ঘন করে মাইক ব্যবহার, সারজিসের প্রতিনিধিকে জরিমানা

আচরণ বিধি লঙ্ঘন করে মাইক ব্যবহার, সারজিসের প্রতিনিধিকে জরিমানা

2026-02-05  Surjalok Desk  183 views
img-1210.jpeg
 
আমির খসরু লাবলু, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে রাত ৮টা পরে নির্বাচনী পথসভা করায় পঞ্চগড়-১ আসনের শাপলা কলির প্রার্থী সারজিস আলমের প্রতিনিধি এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুড়াবুড়ি বাজারে নির্বাচনী পথসভায় এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ। 
ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ নগদ পরিশোধ করেন তারা। এসময় পুলিশের একটি দল, ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮ টার পর মাইক ব্যবহার করে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি বাজারে ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা চলছিল। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাচন আচরণ বিধির ১৭ এর ২ লঙ্ঘনের দায়ে সারজিস আলমের প্রতিনিধি হাবিবুর রহমান হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে আগামীতে নির্বাচনী সভায় নির্ধারিত সময়ে মাইকের ব্যবহার করতে সর্তক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ বলেন, আমরা তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণ বিধি পর্যবেক্ষণ করছি। কেউ লঙ্ঘন করলে বিধি অনুযায়ী জরিমানা করা হচ্ছে। বুধবার রাতে ১১ দলীয় জোটের সভায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদের আচরণ বিধি সম্পর্কে অবগত হতে সতর্ক করা হয়েছে। 

Share: