Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / পঞ্চগড়ে নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে নিখোঁজের ৩ দিন পর কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

2026-02-06  Surjalok Desk  188 views
img-1936.jpeg
 
আমির খসরু লাবলু, পঞ্চগড় জেলা প্রতিনিধি: 
 
পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে ধত্রি রানী (২০) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকালে জেলার বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আরাজি সাকোয়া এলাকায় ওই কলেজ ছাত্রীর বাড়ির পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে বোদা থানা পুলিশ। 
 
জানা গেছে, ধত্রি রানী ওই এলাকার ক্ষীতিশ চন্দ্র বর্মনে মেয়ে। তিনি সাকোয়া ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী৷ 
 
পুলিশ ও স্থানীয়রা জানা যায়,গত মঙ্গলবার  বিকেলে ধত্রি রানী নামে ওই কলেজ ছাত্রী সাকোয়া বাজারে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। প্রাইভেট পড়তে বের হওয়ার পর সে আর বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন তাকে খোজাখুজি করেন। তার খোজ না পেয়ে এ ঘটনায় থানায় তার বাবা একটি সাধারণ ডায়েরীও করেন।  এদিকে নিখোঁজের ৩ দিন পর বাড়ির পাশে একটি পুকুর থেকে ওই কলেজ ছাত্রীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। 
 
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

Share: