Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / পঞ্চগড় -২ আসনে ৪৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী বিএনপির ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় -২ আসনে ৪৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী বিএনপির ফরহাদ হোসেন আজাদ

2026-02-12  Surjalok Desk  147 views
photo-output-15.jpeg

আমির খসরু লাবলু, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ২ নং সংসদীয় আসন
পঞ্চগড় ২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ বিজয়ী হয়েছেন।

ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৭৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী সফিউল আলম সুফি দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ৭৪৪ ভোট।

ফলাফলে দেখা যায়, ধানের শীষের ফরহাদ হোসেন আজাদ তাঁর প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৫ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

এ আসনের ১৩২টি কেন্দ্রের সবগুলোর ফলাফল চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিজয়ের ঘোষণা দেওয়া হয়।

নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

পঞ্চগড় ২ আসনে এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে। শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীক বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ১৭ হাজার ৫২৯ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৭০৮। আর নারী ভোটার ২ লাখ ৭ হাজার ৮১৮ জন।


Share: