Surjalok News

Header
collapse
Home / জাতীয় / নতুন কর্মসূচির ইঙ্গিত দিয়ে শাহবাগ ত্যাগ করল ইনকিলাব মঞ্চ

নতুন কর্মসূচির ইঙ্গিত দিয়ে শাহবাগ ত্যাগ করল ইনকিলাব মঞ্চ

2026-02-06  Surjalok Desk  140 views
img-1951.jpeg


পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর নতুন ঘোষণা দেওয়ার কথা জানিয়ে শাহবাগ ছেড়ে গেছে ইনকিলাব মঞ্চের কর্মীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সংগঠনের নেতাকর্মীরা এলাকা ত্যাগ করেন।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরের নির্দেশনায় এক নেতা কর্মীদের শান্তভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সংগঠনের পক্ষ থেকে আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শাহবাগে তখন উপস্থিত ছিলেন ডাকসুর দুই নেতা এবি জুবাইর ও মুসাদ্দেক আলী।
এর আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘লীগ সক্রিয় হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের ভেতরে মিশে পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার প্রশ্নবিদ্ধ করা এবং নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। তাই সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হলো।’


 


Share: