Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / নলছিটিতে ওসমান হাদীর হত্যার বিচার চেয়ে আলোচনা সভা ও দোয়া

নলছিটিতে ওসমান হাদীর হত্যার বিচার চেয়ে আলোচনা সভা ও দোয়া

2026-01-15  Surjalok Desk  198 views

ঝালকাঠির নলছিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘঠিত ছাত্র-জনতার অভ্যুত্থানের সমন্বয়ক শহীদ ওসমান হাদী হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় নিজ জন্মভূমির শিক্ষা জীবনে প্রথম শুরু করা নলছিটি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রাঙ্গনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে হাদির শৈশব জীবনসহ তার সকল কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয় ।


 

নলছিটি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বাহাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুর রহমান।


 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না এবং প্রাক্তন ছাত্র মো. মিজানুর রহমানসহ অন্যান্যরা।


 

বক্তব্যে মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি বলেন, ঢাকার মোহাম্মদপুরে আলোচিত মা ও মেয়ে হত্যাকাণ্ডে প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেপ্তার করতে পারে। অথচ দেশের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হওয়া ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তারে কেন এত দীর্ঘসূত্রতা ও নাটকীয়তা—এ প্রশ্ন আজ সবার।

তিনি অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।


 

বক্তারা আরও বলেন, গত ১৮ ডিসেম্বর ঢাকাতে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন  শহীদ ওসমান হাদী মৃত্যু বরণ করলেও উল্লেখযোগ্য বিচার আমরা এখনো দেখতে পাচ্ছি না দ্রুত    হত্যার বিচার করতে হবে। তাই দ্রুত বিচার নিশ্চিত করে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তারা।


 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা আবু সালেহ। আলোচনা সভা শেষে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিতদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়।


Share: