Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / মানুষের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় বিএনপি রাজনীতি করে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

মানুষের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠায় বিএনপি রাজনীতি করে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

2026-01-31  Surjalok Desk  283 views
img-1011.jpeg
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ 
 
নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের কল্যাণ ও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপি রাজনীতি করে। 
শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সীপাড়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য। দীর্ঘ দুর্দিন পাড় করে আজ দেশের মানুষ সুদিনের পথে এগিয়ে আসছে।
তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের হাতেই দেশ, আপনারাই দেশের প্রকৃত মালিক। তাই ভুল করার সুযোগ নেই। সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের ভোট প্রয়োগ করতে হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে গুরুত্বারোপ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, হিন্দু-মুসলমান যুগ যুগ ধরে এখানে মিলেমিশে বসবাস করছে। আমরা এই সাম্প্রদায়িক ভেদাভেদ চিরতরে বন্ধ করে দেবো।

Share: