Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ে মৎস্যজীবী দলের দোয়া মাহফিল

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ে মৎস্যজীবী দলের দোয়া মাহফিল

2026-01-09  Surjalok Desk  219 views
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
 
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে বিএনপির জেলা দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
মাহফিলে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শাহরিয়ার কবির রতন, সদস্য সচিব মাসুদ হাসান পলাশ, সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রুহুল আমিন বাপ্পি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Share: