Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / ঝালকাঠিতে ভোটার উদ্বুদ্ধকরণে জেলা তথ্য অফিসের ভ্রাম্যমাণ ট্রাক সংগীত

ঝালকাঠিতে ভোটার উদ্বুদ্ধকরণে জেলা তথ্য অফিসের ভ্রাম্যমাণ ট্রাক সংগীত

2026-02-05  Surjalok Desk  240 views
37336634-a2bd-4001-84c9-db5e659d33b5.jpeg


ঝালকাঠি জেলা প্রতিনিধি :

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ঝালকাঠিতে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণের লক্ষ্যে জেলা তথ্য অফিস ট্রাক যোগে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে।

আজ (০৫ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন জেলা প্রশাসন প্রাঙ্গনে এ ট্রাক সংগীত উদ্বোধন করেন।

7494cbc5-3b7c-4d79-add2-d649c598259e.jpeg

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ কাওছার হোসেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিরা রহমান ,  জেলা তথ্য অফিসার লেলিন বালা, জেলা প্রশাসনের অন্যান্য সহকারি কমিশনারবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক লোক উপস্থিত ছিলেন।

জেলা তথ্য অফিসার লেলিন বালা জানান, উক্ত সংগীতানুষ্ঠান জেলার বিভিন্ন জনবহুল স্থানে বাস্তবায়িত হবে। এসময়ে গণভোট সম্পর্কে জনসচেতনতামূলক সংগীত পরিবেশনের পাশাপাশি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।


Share: