
জহিরুল ইসলাম জলিল, বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির দুটি আসনের ২৩৭টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আনসার-ভিডিপির সদস্যদের পাঠানো হচ্ছে। বুধবার সকাল থেকে জেলার ৪টি উপজেলা পরিষদ থেকে একযোগে এসব সরঞ্জাম উপজেলা নির্বাহী কর্মকরতাসহ নির্বাচনে দায়িত্বরতরা বুঝিয়ে দেয় প্রিজাইডিং অফিসারদের কাছে। সরঞ্জামের মধ্যে রয়েছে সাধারণ নির্বাচন এবং গণভোটের ব্যালট, অমোচনিয় কালি, সিল-প্যাডসহ ৪৬ ধরনের মালামাল। পরে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আনসার সদস্যদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। গণভোট ও সাধারণ ভোটের ব্যালট সহ সকল সরঞ্জামাদি বিকেলের মধ্যেই সবগুলো কেন্দ্রে পৌঁছে যাবে।
উল্লেখ্য, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে কেন্দ্র রয়েছে ৯০টি এবং সদর উপজেলা ও নলছিটি নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে কেন্দ্র রয়েছে ১৪৭টি। ঝালকাঠির দুটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন দলীয়, জোটবদ্ধ এবং স্বতন্ত্র হয়ে এক জন নারী প্রার্থীসহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এ দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৬জন।
ঝালকাঠি জেলার দুটি আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা। জেলা ২৩৭টি কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, বিজিবিসহ ৪ হাজার ৫৭৯জন আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। এবারে প্রতিটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে ৩ জন পুলিশ ১৫ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবে।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, ঝালকাঠিতে ২৩৭ কেন্দ্রে পৌছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবরকম ব্যবস্থা নেয়া হয়েছে। ঝালকাঠিতে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানায় স্থানীয় প্রশাসন।