
ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনাসহ বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে রাজাপুর থানা মসজিদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুম্মাবাদ এ আয়োজন করা হয়। জুম্মার নামাজ শেষে আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানের কথা তুলে ধরা হয়। সজিদের খতিব দোয়া পরিচালনা করেন। দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর রাজনৈতিক আদর্শ অনুসরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।