Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / ঝালকাঠিতে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত

ঝালকাঠিতে নানা আয়োজনে ভিডিপি দিবস পালিত

2026-01-05  Surjalok Desk  268 views

ঝালকাঠি প্রতিনিধি:

'সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে পালিত হলো ভিডিপি দিবস-২০২৬।

সোমবার ( ০৫ জানুয়ারি )  সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পতাকা উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মো: ইসমাইল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন চারটি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তারা।

উদ্বোধন শেষে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ঝালকাঠি জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে গ্রাম প্রতিরক্ষার বাহিনীর (ভিডিপি) সদস্যদের দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সকল অনুষ্ঠানমালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঝালকাঠি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস।


Share: