
জহিরুল ইসলাম জলিল, বিশেষ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি সংসদীয় আসনের ১৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। জেলার ২৩৭ টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৮৩ টি ও অতিগুরুত্বপূর্ণ ৫০ টি চিহ্নিত করা হয়েছে। জেলার সব ভোট কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়েছে স্থানীয় প্রশাসন। ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে ইতিমধ্যে কেন্দ্রগুলোতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণে সহায়ক হবে।
ঝালকাঠি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জানান, ঝালকাঠি জেলার দুটি আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা ২৩৭টি কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ,র্যাব, বিজিবিসহ ৪ হাজার ৫৭৯জন আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। এবারে প্রতিটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে ৩ জন পুলিশ ১৫ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে।
এছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও র্যাব নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
ঝালকাঠির দুটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন দলীয়, জোটবদ্ধ এবং স্বতন্ত্র হয়ে এক জন নারী প্রার্থীসহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।