Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / ঝালকাঠির পোনাবালিয়ায় শুরু হয়েছে ৩০০ বছরের ঐতিহ্যবাহী শিব চতুর্দশীর মেলা

ঝালকাঠির পোনাবালিয়ায় শুরু হয়েছে ৩০০ বছরের ঐতিহ্যবাহী শিব চতুর্দশীর মেলা

2026-02-16  Surjalok Desk  145 views
dab543da-c663-42b6-b9fc-d43a42b7cbf7.jpeg

ঝালকাঠি জেলা প্রতিনিধি :

পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ঝালকাঠির পোনাবালিয়া গ্রামের শিববাড়ি মন্দির প্রাঙ্গন। দেশবিদেশের নানা বয়সের হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা এখনে এসে শিব দর্শন করছেন।

সনাতন ধর্মাবলম্বীদের তৃতীয় আন্তর্জাতিক পীঠস্থানখ্যাত ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়ার ঐতিহ্যবাহী শিববাড়িতে তিন দিনব্যাপী শিব চতুর্দশীর অনুষ্ঠান উপলক্ষে মন্দির ও আশপাশ এলাকায় শুরু হয়েছে গ্রামীন মেলা।

রোববার ১৫ ফেব্রুয়ারি দুপুরের পর থেকে ত্রাম্বকেশ্বর ভৈরবের আরাধনার মধ্য দিয়ে পূজার্চণা, শিব দর্শন, পূণ্যস্নানসহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয়েছে।

মন্দিরের পুরোহিত মহাদেব চক্রবর্তী জানান, ৩০০ বছরেরও বেশি সময় ধরে প্রতি বছর চৈত্রমাসে শিব চথুর্দর্শীতে এই মন্দিরে এ অনুষ্ঠান হয়ে আসছে।

মন্দিরে আগত পূজারীরা জানান, স্বামীর মঙ্গল কামনায় দেবতা শিবকে তুষ্ট করতে গৃহবধূরা শিব অর্ঘ্য দিতে এখানে আসেন। আর অবিবাহিত নারীরা আসেন শিবের ন্যায় যোগ্য বর প্রত্যাশায় ফুল-জলের নৈবেদ্য সাজিয়ে দেবতাকে সন্তুষ্ট করতে।  

মেলায় আসা অসীম দাশ, যুথী রানী, বাসন্তী সাহা এবং হৈমন্তী মালো জানান, 'মেয়েরা সংসারের মঙ্গলের জন্য শিব পূজা করে থাকে। শিব দেবতাকে তুষ্ট করতে এসেছি। সন্তানদের মঙ্গল কামনা ও মনের আশা পূরণের জন্য পুজো দিয়েছি। 

ঝালকাঠি জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা বলেন, 'পরিবারের মঙ্গল কামনায় শিবের পূজা করতে আন্তর্জাতিক এই তীর্থস্থানে দেশবিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এসেছেন। আগতদের নিরাপত্তা দিতে গোটা মন্দির এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ প্রশাসন নিরাপত্তার কাজে বেশ সোচ্চার রয়েছে।


Share: