Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে প্রবাসীর মতবিনিময়

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে প্রবাসীর মতবিনিময়

2026-02-16  Surjalok Desk  132 views
447de54a-ebb8-42ff-bf9b-6fd9e3dc06c1.jpeg

ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ার আওরাবুনিয়া ইউনিয়নের সন্তান, সিঙ্গাপুর প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ সাইফুল ইসলাম মধু মাতুব্বর কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।  প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলমের সভাপতিত্বে আজ সোমবার সকাল ১০ প্রেসক্লাব সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, ফেইসবুক যোগাযোগ মাধ্যমে আমি বিদেশ থেকে এই প্রেসক্লাবের কার্যক্রম দেখে খুব সন্তুষ্ট হই, আমার ইচ্ছা ছিলো দেশে গিয়ে সাংবাদিকদের সাথে পরিচিত হবো। তিনি আরো বলেন এই ক্লাবের সকল কর্মকান্ডে আমি সকল প্রকার সহযোগিতা করবো।

এ সময় অন্যোদের মধ্যে  উপস্থিত ছিলেন,  প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম,  যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিনসহ আরো অনেকে।

মতবিনিময় সভা শেষে প্রধান অতিথিতে প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।


Share: