Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / ঝালকাঠির দুই আসনে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ঝালকাঠির দুই আসনে ৪ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

2026-01-20  Surjalok Desk  228 views
photo-output-8.jpeg

ঝালকাঠি জেলা প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুইটি সংসদীয় আসনে চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিনের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের ফরম জমা দেন।ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত, এনসিপির মাহমুদা আলম মিতু এবং বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান।

এ আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন—রফিকুল ইসলাম জামাল (বিএনপি), ড. ফয়জুল হক (জামায়াতে ইসলামী), ইব্রাহীম আল হাদী (ইসলামি আন্দোলন বাংলাদেশ), এনামুল ইসলাম রুবেল ও মাহিবুল ইসলাম মাহিম (জাতীয় পার্টি), সোহরাব হোসেন (জাতীয় সমাজতান্ত্রিক দল), এবং জসিম উদ্দিন তালুকদার (জনতা দল)।
অন্যদিকে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর প্রার্থী শেখ জামাল হোসেন তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এই আসনে মাঠে থাকা প্রার্থীরা হলেন—ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (বিএনপি), শেখ নেয়ামুল করিম (জামায়াতে ইসলামী), সিরাজুল ইসলাম সিরাজী (ইসলামী আন্দোলন), ফোরকান হোসেন (এনপিপি), মাসুদ পারভেজ (জেএসডি), মো. মাহমুদুল ইসলাম সাগর (গণঅধিকার পরিষদ) এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রাজ্জাক আলী সেলিম।


Share: