Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / ঝালকাঠি জেলা তাঁতীদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন ইলেন ভুট্টো

ঝালকাঠি জেলা তাঁতীদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন ইলেন ভুট্টো

2026-01-23  Surjalok Desk  211 views
311984a3-6a0d-4f39-b219-5a3180c3c89f.jpeg

ঝালকাঠি জেলা প্রতিনিধি :

 

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন ঝালকাঠি-২ আসনের বিএনপির এমপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। শুক্রবার বিকেলে প্রেসক্লাব হল রুমে জাতীয়তাবাদী তাঁতীদল ঝালকাঠি জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় জেলা তাঁতীদল সভাপতি মোঃ বাচ্চু হাসান খান সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তাব্যে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, ধানের শীষ সাবেক চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক  এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের প্রতীক। আমি আশা করি সকলে এই আসনে আমাকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করবেন। 

সভা সঞ্চালনা করেন জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক এ্যড. মোঃ বাদশা মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ ওয়াহেদুজ্জামান (ফিরোজ) , সহ-সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক মোঃ লোকমান খান সহ-সাধারণ সম্পাদক, সদর উপজেলা তাঁতীদলের আবধায়ক মোঃ আইয়ুব খানসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ ।


Share: