Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / জামায়াতের প্রার্থী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ আটক ৩

জামায়াতের প্রার্থী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ আটক ৩

2026-01-22  Surjalok Desk  216 views

IMG_9534
 

সূর্যালোক ডেস্ক: 


ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে জামায়াতের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। বর্তমানে তারা চকবাজার থানা হেফাজতে রয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার হাফেজ এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ ওই তিনজনকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানা জামায়াতের আমির আনিসুর রহমান জানিয়েছেন, ঢাকা-৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশে অস্ত্রসহ ৩ জন আটক হয়েছে। বর্তমানে তারা চকবাজার থানা হেফাজতে রয়েছেন।


 

সূত্র: চ্যানেল ২৪


 

 


Share: