Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল

জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল

2026-01-24  Surjalok Desk  194 views
 
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি মহাসচিব মন্তব্য করে বলেছেন জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল। 
সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোল টহরী বাজারে  শুক্রবার বিকাল তিনটার থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ ও পথসভায় তিনি এমন মন্তব্য করেন। 
তিনি আরও বলেন, উন্নয়ন একমাত্র ধানের শীষ করতে পারবে আর কেউ করতে পারবেনা। আমরা সেই জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক। যাদের আপন ভেবে মানুষ কাঁদে। 
 
ভোটারদের সজাগ করে তিনি বলেন, সামনের মাসের ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। একটা দল ভোট চাইতে আসছে আপনাদের কাছে। দাড়িপাল্লার কথা বলছে। তারা কখনো কি সরকারে গেছে? আপনাদের জন্য কোন কাজ করছে? করে নাই। আমরা কাজ করছি। আমরা পরীক্ষিত দল। আপনাদের কাছে ভোট চেয়েছি। আপনারা ভোট দিয়েছেন। আমরা সরকারে গিয়ে আপনাদের জন্য কাজ করেছি। 
এসময় সরকারে থাকাকালীন যেসকল উন্নয়ন করেছেন সেসব উন্নয়ন তুলে ধরে মির্জা ফখরুল বলেন, অতীত অভিজ্ঞতা থেকে বলছি। বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মত এখন আর কেউ নেই। তাই সবাই ধানের শীষে ভোট দিবেন। 
মির্জা ফখরুল উপস্থিত ভোটারদের কাছে জানতে চান  গত পনেরো বছরে আপনারা  কি কেউ ভোট দিতে পেরেছেন। জবাবে ভোটাররা বলেন পারিনি। তিনি বলেন ভোটের  আগের রাতেই ভোট হয়েগেছে। আবার কখনো ভোটটা নিয়ে চলেগেছে। এই ছিলো গত পনেরো বছর। এখন একটা সুযোগ আসছে, আমাদের হাসিনা আপা চলে গেছে ভারতে। চলেগেছেন ভালো করছেন। কিন্তু আপনাদের যারা সমর্থন করতো তাদের বিপদে ফেলেগেছেন। আমরা বলছি যারা নিরঅপরাধ তাদের কেউ বিপদে পড়বেননা। আমরা আছি তাদের পাশে। যারা অন্যায় করেনি তাদের কোন শাস্তি হতে দেবোনা।  আমি আমার এলাকার হিন্দু-মুসলমান, বৌদ্ধ খ্রিষ্টান সহ সকল ধর্মের মানুষ একসঙ্গে কাজ করি। আমাদের উন্নয়নের জন্য কাজ করি। আমরা একসাথে কাজ করতে চাই। সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই।
 
তিনি আরও বলেন, কিছু লোক হিন্দু মুসলিম ভাগ করতে চাই। কিন্তু আমাদের ভাগ করার কোনো সুযোগ নেই। আমরা হিন্দু মুসলিম একসাথে বসবাস করি। 

Share: