
ঝালকাঠি জেলা প্রতিনিধি :
হাদি হত্যার বিচার দাবি ও রাজধানীতে আন্দোলনরতদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ সমাবেশ করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
তারা শনিবার বেলা ১১টায় শহরের বাসস্টান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এশেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে যোগদেন প্রায়ত শরিফ ওসমান হাদির বোন মাসুমা সুলতানা হাদি।এসময় তিনি অন্তবর্তী সরকার প্রধান ড.মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্যে করে বলেন, হয়তো ভাইয়ের হত্যার বিচার করো, নয়তো আমার বিরুদ্ধে বুলেট খরচ করো।
বিক্ষোভ সমাবেশে ওসমান হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা। এছাড়া রাজধানীতে আন্দোলনকারী ওপর হামলার ঘটনায় দোষীদেরও বিচারের আওতায় আনার দাবি জানানো হয় এসময়। বিচার করতে না পারলে সরকার প্রধানকে ক্ষমতা ছেড়ে দেয়ার আহবান জানান তারা। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় ছাত্র প্রতিনিধি সাথী আক্তার ও আসিফ জিয়া।