
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে নৌ পরিবহন উপদেষ্টা ব্রি: জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত করতে না পারি, না জয়যুক্ত হয় তাহলে এতগুলো রক্তের বিনিময়ে যে সুযোগ এসেছে সেটা আমরা হারাবো এবং আগের নিয়মে ফিরে যাবো।
তিনি মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।
এসময় তিনি বলেন,আমরা জানি যে, আগামীতে বাংলাদেশে একটি গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে বাংলাদেশের পরিবর্তন করতে হলে, গণভোটে যাতে অতীতের মত না হয়, সরকারও অতীতের মত যেন না হয়। অতীতের মত আমরা দেখেছি যে সমস্ত কর্মকাণ্ড, সেগুলো থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে জনগণকে হ্যাঁ ভোটে সিল দিতে হবে। এটা মনে করার কোন কারণ নেই যে এই সংস্কার অটোমেটিকলি হয়ে যাবে।
ভারতের সাথে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ভারত, নেপাল ও ভূটান থেকে পাথর আসছে। যারা পাথরের ব্যবসা করে তাদের জন্য কিছু বন্ধ হয়নি। তবে ভারত ভিসা কম দেয়ায় যাত্রী পারাপার কমেছ। নির্বাচনের পর যে নতুন সরকার আসবে সেই নতুন সরকারের সময় ভারতের সাথে রিলেশনটা হয়তো আরো ভালো হবে।
এসময় পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম সহ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা, বাংলাবান্ধা স্থলবন্দর বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় নৌ পরিবহন উপদেষ্টা পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে হ্যাঁ ভোট বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করেন।