
‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ বৈঠক হয়।
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হবে।