Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / এনসিপির ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

এনসিপির ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

2026-01-05  Surjalok Desk  199 views

ঝালকাঠি প্রতিনিধি: 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে মাইনুল ইসলাম মান্না আহ্বায়ক ও জুবায়ের হাওলাদারকে সদস্য সচিব করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি ) রাতে দলের সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল ) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এই কমিটি গঠন করা হয়। আগামী ৬ মাসের জন্য এই কমিটি অনুমোদন করা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে হাবিবুর রহমানকে। যুগ্ম আহ্বায়করা হলেন: মাসুম বিল্লাহ,জুয়াইরিয়া,আব্দুল রাজ্জাক,হারুন আর রশিদ,আবুল কালাম আজাদ,কামরুজ্জামান ও তানিম আহম্মেদ।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন মাছুম বিল্লাহ ও মুয়াবিয়া মাকনুন। যুগ্ম সদস্য সচিবরা হলেন: হাবিবুল বাশার,আব্দুল্লাহ আল মাসুম,এমরান হোসেন,মো. নুর ইসলাম, ফোরকান হোসেন ও মিন্টু হাওলাদার।

সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদকরা হলেন,রাইয়ান সাইয়ান,টুটুল মিয়া,কিসলু হাসান, ফরিদ হোসেন, রাসেল হোসেন, মাহিয়া আক্তার আন্নি, হানিফ ও হাসান।
জুলাই গনঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক বাপ্পি দাস ও আব্দুল লতিফকে কোষাধ্যক্ষ এছাড়া ৪৪ জনকে সদস্য করা হয়েছে।


Share: