Surjalok News

Header
collapse
Home / জাতীয় / আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

2026-02-13  Surjalok Desk  223 views
photo-output-17.jpeg


সূর্যালোক ডেস্ক:

চাঁদপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত অফিসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চাঁদপুর উত্তর স্টেশনের ফায়ার লিডার নজরুল ইসলাম জানান, ভবনের দ্বিতীয় তলা ও ছাদে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত কাগজপত্র ও ময়লা-আবর্জনা জমে ছিল। ভবনটি অনেক দিন ব্যবহার না হওয়ায় সেখানে বহিরাগত ব্যক্তি ও টোকাইদের যাতায়াত ছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই পরিত্যক্ত কাগজপত্র থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


Share: