Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / ৫৪ বছর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন : মুফতী রেজাউল করীম

৫৪ বছর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন : মুফতী রেজাউল করীম

2026-02-05  Surjalok Desk  172 views
cb10d068-b4a5-4454-a31f-5e55b6eaaa6d.jpeg

আল-আমিন তালুকদার, বিশেষ প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের সময়েই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত ‘বেগম পাড়া’।
বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ নিয়েছিল। কিন্তু ক্ষমতার মোহে একটি দল সেই ঐক্য থেকে সরে গেছে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে চরমোনাইয়ের পীর বলেন, “জামায়াতের মতো এত বড় জানোয়ার, এত বড় শূয়োর এবং এত বড় মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই।” 
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারে ইসলাম নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য নেই। তাই তাদের প্রকৃত অর্থে ইসলামী দল বলা যায় না।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী এবং ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
নির্বাচনী জনসভায় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


Share: